বিশ্বকাপ ফাইনাল: ভিআইপি টিকিট ৭৪ লাখ টাকা, ইতিহাসের সর্বোচ্চ মূল্য
২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণকে ঘিরে টিকিট বাজারে দেখা দিয়েছে নজিরবিহীন উন্মাদনা। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য শেষ মুহূর্তে পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে।
ফিফার অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মে প্রথমদিকে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬,৪১১.২৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা)। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে যায়।
বর্তমানে সবচেয়ে কম দামের টিকিটও প্রায় ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটই এখন সবচেয়ে সাশ্রয়ী হিসেবে বিবেচিত হচ্ছে।
মাঠের আরও কাছাকাছি বসে খেলা উপভোগ করতে চাইলে দর্শকদের গুনতে হচ্ছে ১৬ হাজার থেকে ৩৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৯ থেকে ৪৩ লাখ টাকা)। অন্যদিকে, বিশেষ VIP Hospitality Package-এর টিকিটের মূল্য পৌঁছেছে প্রায় ৬০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।
জনপ্রিয় টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম SeatGeek ও StubHub-এও একই চিত্র দেখা গেছে। সেখানে আপার ডেকের টিকিট শুরু হচ্ছে প্রায় ১০ হাজার ডলার থেকে, আর লোয়ার বোলের কিছু আসনের মূল্য উঠেছে ৩৫ হাজার ডলার পর্যন্ত।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে সমর্থকদের আগ্রহের অন্যতম কারণ হলো প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল-এর মুখোমুখি হওয়া। পাশাপাশি এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ হওয়ায় ফুটবলপ্রেমীদের আবেগ ও আগ্রহ পৌঁছেছে চরমে।
এই ম্যাচে আর্জেন্টিনা লড়বে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য। একই সঙ্গে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগও রয়েছে তাদের সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে স্পেন।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হয়েছিল। শেষ পর্যন্ত ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ—বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হচ্ছে সাম্প্রতিক সময়ের দুই শক্তিশালী দল।

TechBeat